বুধবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজ¯^ বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন|
চেয়ারম্যান বলেন, আমদানি পণ্যের কমার্শিয়াল ইনভয়েস অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্যাকিং লিস্টও অনলাইন করা হবে| এতে পেপারলেস কাস্টমস ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে| পাশাপাশি যোগ্য ও শিক্ষিত নাগরিকদের সিএন্ডএফ পেশায় যুক্ত করতে প্রতি বছর সিএন্ডএফ লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে|
একই লাইসেন্সের আওতায় সব কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি| ঈদের ছুটির সময় সিএন্ডএফ এজেন্টদের নিরলস দায়িত্ব পালনের কারণে বন্দরে পণ্যের জট তুলনামূলক কম ছিল|
সভায় এনবিআর চেয়ারম্যান সংগঠনের বাজেট প্রস্তাবনার প্রশংসা করে বলেন, পণ্যের শ্রেণীবিন্যাসে অসঙ্গতি ও শুল্ক ফাঁকির বিষয়গুলো প্রস্তাবনায় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে| যৌক্তিক প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধনের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি|
সিএন্ডএফ এজেন্টরা আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে রাজ¯^ আহরণের প্রধান চালিকা শক্তি| তাই সঠিকভাবে রাজ¯^ আদায় ও রাজ¯^ সুরক্ষা নিশ্চিত করতে অন্যায় ও অনিয়মকে প্রশ্রয় না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খানের সঞ্চালনায় সভায় বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আবদুস সালাম|
সভায় সিএন্ডএফ এজেন্টদের পক্ষ থেকে কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালার পেশা-¯^ার্থবিরোধী বিধান বাতিল, সিএন্ডএফ কমিশনের ওপর উৎসে করের হার কমানো এবং উৎসে পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা, আমদানি পণ্য বন্দরে অবতরণের ৪৫ দিনের আগে নিলাম তালিকাভুক্ত না করা, স্থল স্টেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত সিএন্ডএফ এজেন্টদের কাস্টমস হাউসে অধিক্ষেত্র সংযোজনের বিধান বাতিল, আমদানি পণ্যের শ্রেণীবিন্যাসে অসঙ্গতি দূরীকরণসহ শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ ও রাজ¯^ আহরণ ত্বরাšি^ত করার বিষয়ে একগুচ্ছ প্রস্তাবনা বই আকারে এনবিআর চেয়ারম্যানের কাছে উপস্থাপন করা হয়|
এসময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজ¯^ বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান, কাস্টমস হাউস আইসিডি চট্টগ্রামের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান, কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. শফি উদ্দিনসহ এনবিআর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা| এছাড়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন|
