চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার
চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
