মূল সংবাদে যান

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

469টি সংবাদ
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা ১০ হাজার বৃদ্ধি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা ১০ হাজার বৃদ্ধি

দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত হবে না: নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৫৬ হাজার টিইইউএস থেকে বেড়ে ৬৬ হাজারে উন্নীত হয়েছে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

নির্ভুল ইমেজিং রিপোর্টই সঠিক চিকিৎসার প্রথম ধাপ

চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে বে টার্মিনাল, বাংলাদেশ হোক ‘রিজিওনাল ম্যানুফেকচারিং হাব’: চবক চেয়ারম্যান

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল অপারেশনে যাবে। আমরা চাই বাংলাদেশ হোক ‘রিজিওনাল ম্যানুফেকচারিং হাব’। বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের নকশা ও প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকার ও বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিইউএফএল ৭ মাস পর দৈনিক উৎপাদন ৪ কোটি টাকার সার

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। প্রায় সাত মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে। গ্যাস সংকটের কারণে গত ১১ এপ্রিল থেকে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল।

আইনি জটিলতায় নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া

চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের প্রক্রিয়া আইনি জটিলতায় স্থগিত হয়েছে। বিদ্যমান অপারেটরদের বিরোধিতা ও একটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তিন মাসের জন্য প্রক্রিয়াটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের গণ-অনশন

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে গণঅনশন শুরু করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

ওয়াসা প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই দুইশ কোটি টাকা ফেরত

চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের সব কাজ সময় বাড়িয়েও শেষ করা যায়নি। ফলে প্রায় দুইশ কোটি টাকা ফেরত গেছে সরকারের কোষাগারে। সংশ্লিষ্টরা বলছে, কিছু কাজ বাদ পড়া ও আইটেম কাটছাঁটের কারণে অর্থ ফেরত দিতে হয়েছে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘসূত্রতা ও পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি নিয়ে।

ইস্টার্ন রিফাইনারির ৮ মাসে প্রকল্প ব্যয় বেড়েছে ৬৬০০ কোটি টাকা

ইস্টার্ন রিফাইনারি ১৫ বছরের অপেক্ষায় প্রকল্প ব্যয় বেড়েছে তিনগুণেরও বেশী, আর মাত্র আট মাসে বিদেশি ঋণের জন্য বেড়েছে ৬ হাজার ৬০০ কোটি টাকা। অবশেষে সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যৌথভাবে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

নকল চাল ও কাশ্মীরি মরিচ, জরিমানা আড়াই লাখ

নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফরচুনের নকল চাল এবং কেমিক্যাল রং মেশানো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচ নামে বিক্রি করায় তিন দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিপিএ

সারাদেশে আজ থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিপিএ পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সরকারের নীরবতা ও করপোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা ৩ বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষায় কঠোর কর্মসূচি

চট্টগ্রাম বন্দর লাভজনক ও সক্ষম হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। বিনা প্রতিরোধে এ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষা ও দেশবিরোধী তৎপরতা প্রতিহত করতে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় প্রশিক্ষণ পেলেন তিনশতাধিক মহিলা পুলিশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে চলছে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি। এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেডে তিন শতাধিক মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছে সিভাসু’র ১৯ শিক্ষার্থী

প্রথমবারের মতো পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা।

চসিকে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগে ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইন্কনট্রেড লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নথিতে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চসিকের অফিসে অভিযান চালিয়েছে।

সিইপিজেডের প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা ৩৫ সহস্রাধিক শ্রমিক আবার উৎপাদনে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি পোশাক কারখানা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আবার খুলে দেওয়া হচ্ছে। শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল গত মঙ্গলবার রাতে।

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ কোনো স্থাপনা দেশি বা বিদেশি পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।