
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে
২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পর্যটননগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে ভয়াবহ দ্বৈত বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ের পূর্বাঞ্চল।

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের সবার অবস্থাই শঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হচ্ছে।

দেশের বাজারে এক দফা দাম কমানোর মাত্র দুই দিন পরই আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রাম—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের টানা আন্দোলনে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গাছ রোপণ কর্মসূচী হাতে নেওয়া হচ্ছে।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত হেয়ারকাট সিদ্ধান্তকে ‘চরম অন্যায়’ ও ‘অধিকারহরণকারী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যস্ততার মধ্যেই চট্টগ্রাম ওয়াসায় বড় পরিসরের জনবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা বন্ধের দাবিতে দুইদিনের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ।

যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে পণ্য পরিবহন কার্যত মুখ থুবড়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আইনে বলা আছে—চট্টগ্রাম নগরীতে প্রতি বছর অন্তত ৫০ হেক্টর এলাকা পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।