মূল সংবাদে যান

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

469টি সংবাদ
বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক তদারকিতে বদলাচ্ছে ব্যাংক পরিদর্শন ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক তদারকিতে বদলাচ্ছে ব্যাংক পরিদর্শন ব্যবস্থা

আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরাতে ব্যাংকগুলোর ওপর তদারকি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। প্রথাগত পরিদর্শন পদ্ধতি বাতিল করে এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘ঝুঁকিভিত্তিক’ তদারকি বা রিস্ক বেজড সুপারভিশন (আরবিএস) কার্যক্রম চালু করা হচ্ছে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

প্রশাসনের নিরবতায় নিয়ন্ত্রণের বাইরে এলপিজি

সিলিন্ডারপ্রতি ৮০০ টাকা বেশিতে সংকটে ভোক্তাসাধারণ, সরকারি দামের তোয়াক্কা না করেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার।

স্বচ্ছতা ও শৃঙ্খলার ভিত্তিতে চসিক স্বনির্ভর হচ্ছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ঋণ পরিশোধ এবং প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বনির্ভর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জিপিএইচ ইস্পাত বিনিয়োগ করছে গবেষণাধর্মী শিক্ষায়

জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেছেন, বিদেশে পাড়ি না জমিয়ে নিজের মেধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।

পোশাকশিল্পের সমস্যা সমাধানে কাজ করবে কলকারখানা অধিদপ্তর ও বিজিএমইএ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ মাহবুবুল হাসান বলেছেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির চালিকাশক্তি।

দেশের ডলার সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে সাড়ে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইআরএল-২ অনুমোদন

বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে ডলার তথা বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।

ভূমিকম্প অনিবার্য, ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড মানা জরুরি

বাংলাদেশে ভূমিকম্প একটি অনিবার্য বাস্তবতা—তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এখনই সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ভূমিকম্প গবেষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রেকর্ড মুনাফায় বিএসসি, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মাদার ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কন্টেইনার জাহাজ যুক্ত হবে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে ২০২৪-২৫ অর্থবছর শেষ হয়েছে।

আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর সচিব

আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) কর্তৃক পরিচালিত সর্বশেষ পরিদর্শনে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

এস আলম গ্রুপের কর্ণধারসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ৬৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ঘোষণা ছাড়াই বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় সয়াবিন তেলের দাম সমন্বয় করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।

বাণিজ্যিক রাজধানীতে চালু হলো ই-পারিবারিক আদালত দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত বিচারসেবা নিশ্চিতের নতুন দিগন্ত

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচারব্যবস্থাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-পারিবারিক আদালত।

পরিবেশবান্ধব ও নিরাপদ নগরের প্রতিশ্রুতিতে নগরে ‘বুদ্ধিমান’ ক্যামেরা-সড়ক বাতি বসছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীকে স্মার্ট ও নিরাপদ নগরে রূপান্তর করতে ৪১ ওয়ার্ডে স্মার্ট সড়ক বাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।

চট্টগ্রাম বন্দরের সফলতায় নতুন রেকর্ড

ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ফল হিসেবে চট্টগ্রাম বন্দর প্রতিদিনই নতুন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দর হিসেবে জাতীয় বাণিজ্য প্রবাহ, আমদানি-রপ্তানি কার্যক্রম ও অর্থনৈতিক উন্নয়নে বন্দরটির অবদান দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয় এবং এখন আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হচ্ছে।

লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় এপিএম টার্মিনালস চুক্তি এ সপ্তাহে

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্সক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভি.। এ সপ্তাহেই সরকারের সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

এলবার্ট সরকার ও সহযোগীদের এনআইডি ব্লকের নির্দেশ

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় শত কোটি টাকার সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এলবার্ট সরকার ও তার সহযোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আগামী ৬ মাসের জন্য ব্লক করার আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বন্দরে খুশিলির ৬ কোটি টাকায় নির্মিত রাবার ফেন্ডার উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক প্রায় ৬ কোটি টাকায় নির্মিত রাবার ফেন্ডার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ নং জেটির জন্য ওই রাবার ফেন্ডার প্রতিস্থাপন করা হয়।

দুদকের মামলায় কারাগারে বন কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সুলতানুল আলম চৌধুরী নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখলের অভিযোগে আদালত এ আদেশ প্রদান করেন।

কাস্টমসে আটকে থাকা এমপিদের গাড়ি যাচ্ছে সরকারের মালিকানায়

চট্টগ্রাম কাস্টমসে আটকে থাকা এমপিদের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিলাসবহুল গাড়ি এখন সরকারের মালিকানায়। বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের ৩১টি বিলাসবহুল গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইস্টার্ন ব্যাংক ম্যানেজারের ১৪ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবির প্রবাসী গ্রাহকের ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করায় ১৪ বছরেরর কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।