
চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার কেজি ঘনচিনি
মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ ৬০ হাজার ৪৮০ কেজি সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ ৬০ হাজার ৪৮০ কেজি সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ২৭ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড দেশের বাণিজ্যিক নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতা ফের সামনে এনেছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)। রবিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, পুঁজিবাজারে দরপতন, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতিতে শ্লথগতি বিরাজ করছে, যা চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আরও ঘনীভূত হয়ে মন্দা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এমনকি আমদানিনির্ভর অর্থনীতির প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে।

বাংলাদেশ পোশাক প্র¯‘তকারক ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেছেন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল উৎপাদন খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দেশের তৈরি পোশাকখাত। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবন রক্ষায় সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে থাকে এই খাতের কারখানাগুলো।

স্বচ্ছল জীবনের রঙিন স্বপ্ন বুকে নিয়ে তারা গিয়েছিলেন সুদূর ওমান। ভেবেছিলেন প্রিয়জনদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ভাগ্য বয়ে আনল ভয়ংকর পরিণতি।

দেশের অর্থনীতির স্বার্থে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার প্রবেশের ওপর বাড়তি হারে যে মাশুল আরোপ করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভয়াবহ আগুন আবারও উন্মোচন করেছে বাংলাদেশের অগ্নিনির্বাপন ব্যবস্থার বাস্তব অপারগতা। ফায়ার সার্ভিসের সীমিত সক্ষমতা, পুরোনো সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির অভাবে একের পর এক বড় শিল্প এলাকা রয়ে গেছে চরম ঝুঁকিতে।

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার একটি প্রিন্টার্সে গোপনে ছাপানো হতো ইউরো, মার্কিন ডলার, সৌদি রিয়াল, আমিরাতি দিরহাম, মিয়ানমারের কিয়াটসহ দেশি-বিদেশি মুদ্রার জাল নোট। এরপর এসব জাল মুদ্রা ছড়িয়ে পড়তো দেশের বিভিন্ন প্রান্তে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় ভয়াবহ এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।

ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বিজিএমইএ নেতৃবৃন্দ। তারা বলেছেন- দেশের রপ্তানিমুখী শিল্পকে টেকসই পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারকে শিল্পবান্ধব নীতিমালা আরও বাস্তবায়নযোগ্য করতে হবে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

চট্টগ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টরা দাবি করেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দরে ঘোষিত বর্ধিত ট্যারিফ শিডিউল কার্যকর স্থগিত করা হোক।

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সময়মতো গ্রাহকের দাবি পরিশোধে ব্যর্থ হলেও নিজেদের খরচে কার্পণ্য করছে না দেশের বিমা কোম্পানিগুলো।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানার উদ্দেশ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) এক গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।