সৈয়দপুর বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। তিনি বলেন, যাত্রীসেবা বাড়াতে এবং ভাড়া নিয়ন্ত্রণে প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতাও বাড়ানো হয়েছে। যাত্রীদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিগগিরই সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
অনুষ্ঠানে যাত্রী নজরুল ইসলাম অভিযোগ করেন, বিদেশফেরত যাত্রীদের কাছে বকশিশ দাবি করে আনসার সদস্যরা বিড়ম্বনায় ফেলেন। এ ছাড়া ট্রলির সংকট ও ব্যাগেজ হারানো নিত্যনৈমিত্তিক ঘটনায় ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইফতেখার জাহান হোসেন এবং মানবসম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক আবিদুল ইসলাম। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
