মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চমেকে এসি বিষ্ফোরণে আশঙ্কাজনক ২, মৃত ১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় ভয়াবহ এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। তারা হলেন— শওকত ওসমান, মিশ্কাত ও তানভীর। তাদের মধ্যে শওকত ওসমান নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি পতেঙ্গা বিজয় নগর এলাকার বাসিন্দা। দগ্ধ আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নুরুল আলম আশেক জানান, “সকালে চমেক হাসপাতালের ছয় তলায় এসির বক্সের লাইনের মেরামত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির তিন আউটসোর্সিং কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালের ক্যাজ্যুয়ালিটি এবং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শওকত ওসমান নামে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বিকেল ৩টার দিকে মারা যান।

চমেক হাসপাতাল সূত্র জানায়, চমেক হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ কক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান। একপর্যায়ে এসির বিস্ফোরণ হলে তাঁরা দগ্ধ হন। এর মধ্যে শওকত ওসমান সাততলা থেকে পড়ে যান। সাততলায় যেখানে এসি কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে, তার ঠিক নিচে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো রোগী আহত হননি। আহত শ্রমিকদের মধ্যে তানভীরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং তানভীর ও মিশ্কাতকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, চমেক হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সার্ভিসিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে বিস্ফোরণের ধাক্কায় মো. শওকত ওসমান নামের এক শ্রমিক সাততলার ছাদ থেকে নিচে পড়ে যান। তিন শ্রমিকের অবস্থাই আশঙ্কাজনক। বাকি দুই শ্রমিক হলেন মো. তানভীর ও মো. মিশকাত। তবে দুর্ঘটনায় কোনো রোগী বা ওয়ার্ডের কেউ আহত হননি। আহত শ্রমিকদের চমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়

  • চমেক
  • বিস্ফোরণ
  • পিডিবি
  • গণপূর্ত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন