মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

চার বোটের ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সিএমপি সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায়, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সম্পর্কিত বিষয়

  • মা ইলিশ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন