বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
