মূল সংবাদে যান

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

469টি সংবাদ
তেলের দাম বাড়তে পারে, তবে সংকট নেই: আমির খসরু মাহমুদ চৌধুরী

তেলের দাম বাড়তে পারে, তবে সংকট নেই: আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই, তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাখা কঠিন হতে পারে। পরিস্থিতি বিবেচনায় শিগগিরই জ্বালানি তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে, যার মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ও থাকতে পারে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

এলপিজির ১২ কেজি সিলিন্ডার এক লাফে বেড়েছে ৩৮৭ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম এপ্রিলে প্রতি কেজিতে বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮৭ টাকা।

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সরবরাহে বহুমুখী উদ্যোগ, ২ লাখ টন ক্রুড অয়েল আসছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছে।

জুলাই আন্দোলনের মামলা ৯০ শতাংশ অগ্রগতি, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান

স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের করা মামলাগুলোর ৮২ থেকে ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে নাঃ এনবিআর

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে করদাতাদের আয়কর রিটার্নে পরিবর্তন আনতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে ধীরগতি, আড়াই লাখকে নাগরিক হিসেবে শনাক্ত: সংসদে তথ্য

এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পাঠানো রোহিঙ্গাদের তালিকা থেকে মাত্র সাড়ে তিন লাখ মানুষের তথ্য যাচাই করেছে মিয়ানমার, যার মধ্যে আড়াই লাখের বেশি মানুষকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে দেশটি।

১৫ দিনে ৩৯৪ প্রাণহানি, বেড়েছে দুর্ঘটনা ও আহতের সংখ্যা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় গত ১৫ দিনে দেশে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শিগগিরই দেশে আস্ছে হামসহ ছয় রোগের টিকা

শিগগিরই ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ছয় রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দরে আবার ‘জিরো ওয়েটিং টাইম’, বাড়ছে বাণিজ্যের গতি

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর আবারও অর্জন করেছে বহুল কাঙ্ক্ষিত ‘জিরো ওয়েটিং টাইম’। এ অর্জনের ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে, যা বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা ও দক্ষতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা

মালয়েশিয়া থেকে ছেড়ে আসা এই ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা আছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্তৃপক্ষ।

নতুন ওটি চালুর ফলে জরুরি অস্ত্রোপচার সক্ষমতা বৃদ্ধি পাবে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নতুন ওটি চালুর ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে, অপারেশনের অপেক্ষার সময় কমবে এবং রোগীদের ভোগান্তি হ্রাস পাবে।

চমেক হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত, হাম নিয়ে আতঙ্ক নয়: মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-এ চিকিৎসাধীন ১৮ জন শিশুর মধ্যে ১৭ জনই নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিডি ফুডের কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় বিডি ফুডের ৩ নম্বর কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল সংরক্ষণে জরিমানা

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, তেল জব্দ এবং অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটনকেন্দ্রগুলোতে এখনো বইছে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষ হলেও চট্টগ্রাম পর্যটনকেন্দ্রগুলোতে এখনো কমেনি মানুষের ঢল। বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম নগরী এবং মিরসরাইয়ের বিভিন্ন স্পটে এখনো বইছে ঈদের আমেজ।

সিএমপিতে তিন ওসি পদে রদবদল, একাধিক বদলি ও পদায়ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন ও বদলি করা হয়েছে।