মূল সংবাদে যান

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

342টি সংবাদ
চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে কন্টেনার পাচারের চেষ্টা নস্যাৎ, ট্রেইলারসহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই একটি কন্টেনার অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভুয়া কাগজপত্র ব্যবহার করে কন্টেনারটি বাইরে নেওয়া হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

আরও অপরাধ সংবাদ

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

সীতাকুণ্ডে হাসপাতালে অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাসপাতালটির সামনে এ ঘটনা ঘটে।

টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে আহত যুবক

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার বাণিজ্যিক ভবন ৬ তলা গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক। তার আনুমানিক বয়স ২১ অথবা ২২ বছর। শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে।

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল সংরক্ষণে জরিমানা

শেরপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, তেল জব্দ এবং অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: চকরিয়া থেকে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া প্রজ্ঞাপন তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে কুমিল্লায় বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

হাদি হত্যা: জড়িত নন দাবি ফয়সালের

বাংলাদেশের জুলাই বিপ্লবী ও ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি ও সন্দেহভাজন ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ। তিনি দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।

ঈদের দিন সংঘর্ষে ১২ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রেলের অনলাইন টিকিটিংয়ে ত্রুটি-অনিয়ম, স্বীকার প্রতিমন্ত্রীর

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও অনিয়মের সুযোগ একটি মহল নিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।

কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত ৫ বাংলাদেশি, পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে প্রবাসীদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ইরানসহ অঞ্চলের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে, যা পরিস্থিতি অনুযায়ী অব্যাহত থাকবে।

চাঁদাবাজির প্রতিবাদ করায় হত্যা মামলায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সংঘটিত চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি মো. রাতুলকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসের আস্তানা থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে

জঙ্গল সলিমপুরে প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা। তিন সহ্স্রাধিক একর পরিমান বিশাল এলাকায় ঢুকতে হলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনেক সময় ভেতরে প্রবেশ করতে পারতেন না।

সাইবার নিরাপত্তা আইনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী।

এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, হামলার শিকার ২ সাংবাদিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওই কারখানায় এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলির ঘটনায় জড়িত বড় সাজ্জাদ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে থানা থেকে লুণ্ঠিত হওয়া একটি রিভলভার ও একটি পিস্তলসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জঙ্গল সলিমপুরে বিশাল যৌথ অভিযান: অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ২২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারীজঙ্গল সলিমপুরে বিশাল যৌথ অভিযান: অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ২২ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বাহিনীর বিশাল যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।