বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং উপবাস ও প্রার্থনার মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর উদযাপন সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
Narendra Modi আরও বলেন, বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।
