মূল সংবাদে যান
অপরাধ

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত ৫ বাংলাদেশি, পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে প্রবাসীদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ইরানসহ অঞ্চলের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে, যা পরিস্থিতি অনুযায়ী অব্যাহত থাকবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত ৫ বাংলাদেশি, পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে প্রবাসীদের

শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশি নাগরিককে হারিয়েছি। তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। সরকার সবার পাশে রয়েছে।” তিনি জানান, যুদ্ধাবস্থায় বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে। “আমরা আশা করি, দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে। বাংলাদেশ কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে,” বলেন প্রতিমন্ত্রী।

এদিকে, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশ থেকেও বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যারা দেশে ফিরতে চান, তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।”

সম্পর্কিত বিষয়

  • মধ্যপ্রাচ্য
  • সংঘাত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন