মূল সংবাদে যান

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

342টি সংবাদ
মধ্যপ্রাচ্যের সংঘাত ষষ্ঠ দিনে : ইরানে নিহত বেড়ে ১ হাজার ২৩১

মধ্যপ্রাচ্যের সংঘাত ষষ্ঠ দিনে : ইরানে নিহত বেড়ে ১ হাজার ২৩১

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। নতুন করে ইরানজুড়ে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, আর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও।

আরও অপরাধ সংবাদ

কুয়েতে মিসাইল হামলায় নিহত চট্টগ্রামের প্রবাসী

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানে সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু নিয়মের মধ্যে থেকে গঠনতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানে আমি সহযোগিতা করব।’

হালিশহরে বিস্ফোরণস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিস

নগরের হালিশহরে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি।

চট্টগ্রাম বন সার্কেলে ৮২ হাজার একর বনভূমি বেদখল, দুর্নীতিবাজ চক্র’ পুনঃসক্রিয়ের অভিযোগ

রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম বন সার্কেলকে কেন্দ্র করে দুর্নীতিবাজ বন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে—এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে। বিগত সরকারের আমলে বদলি হওয়া কয়েকজন কর্মকর্তা রাজনৈতিক অবস্থান বদলে পুনরায় চট্টগ্রাম বন প্রশাসনে ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে।

সিএমপির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

স্বামীর জমানো ৩৩ লাখ টাকা জিপিওতে আটকে, ৪ বছর ধরে হয়রানি

মৃত স্বামীর জমানো টাকা তুলতে গিয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) চরম হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। শতভাগ নমিনি হওয়া সত্ত্বেও কর্মকর্তাদের অসহযোগিতায় চার বছর ধরে জিপিওর দ্বারে দ্বারে ঘুরছেন নগরীর আসকার দীঘির পাড় এলাকার বাসিন্দা মৃত সৈয়দ সিরাজুল হকের স্ত্রী মনোয়ারা বেগম।

চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান, রেকর্ডপত্র তলব

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিএমপির ‘এস ড্রাইভ’: এক রাতে গ্রেপ্তার ৬৫, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার পর বিশেষ ‘সিমালটেনিয়াসলি ড্রাইভ’ (এস ড্রাইভ) পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে নিহত ৯

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব: চট্টগ্রাম থেকে ১০ ফ্লাইট বাতিল, দূতাবাসগুলোর সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

অবশেষে যমুনা অয়েল এর তিন শীর্ষ নেতা বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শীর্ষ নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির ডিজিএম (এইচআর) মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রে এই আদেশ জারি করা হয়।

কক্সবাজারে ফিলিং স্টেশনে দুদফা বিস্ফোরণ: দগ্ধ অন্তত ১৭, আশঙ্কাজনক ৭

পর্যটননগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে ভয়াবহ দ্বৈত বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচারসহ এইচআরসিবিএম’র ৫ দফা দাবি

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কোতোয়ালীতে সরঞ্জামসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ২৯০ টাকা, ৩টি আদর্শ তাসের বান্ডেল উদ্ধার করা হয়।

আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, ভার্চুয়ালি যুক্ত চিন্ময় কৃষ্ণ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে। অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তায় সশরীরে আদালতে হাজির করার গেলেও চিন্ময় কৃষ্ণ দাসকে জেলহাজত থেকে অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থায় ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়।

এনসিটি ইজারা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা চলমান ১৫ জনের বদলির আদেশ প্রত্যাহার না হলে আন্দোলন তীব্র হবে

চট্টগ্রাম—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের টানা আন্দোলনে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে গেছে।

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।