মূল সংবাদে যান
অপরাধ

কোতোয়ালীতে সরঞ্জামসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ২৯০ টাকা, ৩টি আদর্শ তাসের বান্ডেল উদ্ধার করা হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
কোতোয়ালীতে সরঞ্জামসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার

গত রবিবার ২২ ফেব্রুয়ারি রাতে কাজীর দেউরি কাজী পাড়াস্থ কাজী বাড়ি পুকুর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিয়ষটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে হাতেনাতে ২০ জনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- জালাল (৩৬), কামাল (৪৫), কামাল (৩৬), মো. সজিব (৩৩), মো. আপন (১৯), আলমগীর হোসেন (২৭), শহীদ (৩৮), মোবারক হোসেন (৩৭), মো. আকতার হোসেন (৩৮), নুর মোহাম্মদ (৩৫), মো. শরীফ (৪২), মো. সেলিম (৩৫), আবুল কালাম (৪৪), মো. মনির হোসেন (৪০), মো. বেলাল হোসেন (৩৯), মো. সুমন (৩০), সাজন আলী (৩৮), জামাল মিয়া (৪৫), মো. সাহেদ (৪৪) ও সাদ্দাম হোসেন (৩৮)।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন