মূল সংবাদে যান
অপরাধ

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে নিহত ৯

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে নিহত ৯

রবিবার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এসময় সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে এধি রেসকিউ সার্ভিস জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ছয়টি মৃতদেহ ও বেশ কয়েকজন আহতকে করাচির সিভিল হাসপাতাল (সিএইচকে) তে আনা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • পাকিস্তান
  • মার্কিন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন