মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪৮১টি সংবাদ

প্রধান সংবাদ / অর্থ বাণিজ্য

আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর সচিব

আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) কর্তৃক পরিচালিত সর্বশেষ পরিদর্শনে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

এস আলম গ্রুপের কর্ণধারসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ৬৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ঘোষণা ছাড়াই বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় সয়াবিন তেলের দাম সমন্বয় করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।

বাণিজ্যিক রাজধানীতে চালু হলো ই-পারিবারিক আদালত দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত বিচারসেবা নিশ্চিতের নতুন দিগন্ত

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচারব্যবস্থাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-পারিবারিক আদালত।

পরিবেশবান্ধব ও নিরাপদ নগরের প্রতিশ্রুতিতে নগরে ‘বুদ্ধিমান’ ক্যামেরা-সড়ক বাতি বসছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীকে স্মার্ট ও নিরাপদ নগরে রূপান্তর করতে ৪১ ওয়ার্ডে স্মার্ট সড়ক বাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।

চট্টগ্রাম বন্দরের সফলতায় নতুন রেকর্ড

ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ফল হিসেবে চট্টগ্রাম বন্দর প্রতিদিনই নতুন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দর হিসেবে জাতীয় বাণিজ্য প্রবাহ, আমদানি-রপ্তানি কার্যক্রম ও অর্থনৈতিক উন্নয়নে বন্দরটির অবদান দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয় এবং এখন আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হচ্ছে।

লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় এপিএম টার্মিনালস চুক্তি এ সপ্তাহে

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্সক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভি.। এ সপ্তাহেই সরকারের সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

এলবার্ট সরকার ও সহযোগীদের এনআইডি ব্লকের নির্দেশ

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় শত কোটি টাকার সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এলবার্ট সরকার ও তার সহযোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আগামী ৬ মাসের জন্য ব্লক করার আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বন্দরে খুশিলির ৬ কোটি টাকায় নির্মিত রাবার ফেন্ডার উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক প্রায় ৬ কোটি টাকায় নির্মিত রাবার ফেন্ডার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ নং জেটির জন্য ওই রাবার ফেন্ডার প্রতিস্থাপন করা হয়।

দুদকের মামলায় কারাগারে বন কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সুলতানুল আলম চৌধুরী নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখলের অভিযোগে আদালত এ আদেশ প্রদান করেন।

কাস্টমসে আটকে থাকা এমপিদের গাড়ি যাচ্ছে সরকারের মালিকানায়

চট্টগ্রাম কাস্টমসে আটকে থাকা এমপিদের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিলাসবহুল গাড়ি এখন সরকারের মালিকানায়। বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের ৩১টি বিলাসবহুল গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইস্টার্ন ব্যাংক ম্যানেজারের ১৪ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবির প্রবাসী গ্রাহকের ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করায় ১৪ বছরেরর কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা ১০ হাজার বৃদ্ধি

দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত হবে না: নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৫৬ হাজার টিইইউএস থেকে বেড়ে ৬৬ হাজারে উন্নীত হয়েছে।

নির্ভুল ইমেজিং রিপোর্টই সঠিক চিকিৎসার প্রথম ধাপ

চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে বে টার্মিনাল, বাংলাদেশ হোক ‘রিজিওনাল ম্যানুফেকচারিং হাব’: চবক চেয়ারম্যান

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল অপারেশনে যাবে। আমরা চাই বাংলাদেশ হোক ‘রিজিওনাল ম্যানুফেকচারিং হাব’। বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের নকশা ও প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকার ও বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিইউএফএল ৭ মাস পর দৈনিক উৎপাদন ৪ কোটি টাকার সার

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। প্রায় সাত মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে। গ্যাস সংকটের কারণে গত ১১ এপ্রিল থেকে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল।

আইনি জটিলতায় নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া

চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের প্রক্রিয়া আইনি জটিলতায় স্থগিত হয়েছে। বিদ্যমান অপারেটরদের বিরোধিতা ও একটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তিন মাসের জন্য প্রক্রিয়াটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।