মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪৮১টি সংবাদ

প্রধান সংবাদ / অর্থ বাণিজ্য

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার পর মধ্যরাতে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

হেয়ারকাট সিদ্ধান্ত ‘চরম অন্যায়’, অবিলম্বে প্রত্যাহারের দাবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত হেয়ারকাট সিদ্ধান্তকে ‘চরম অন্যায়’ ও ‘অধিকারহরণকারী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।

সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে, দেশের ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞায় চরম উদ্বেগ

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এনসিটি ইজারার প্রতিবাদে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মচারীদের বিক্ষোভ

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।

চট্টগ্রাম ওয়াসার নির্বাচন ব্যস্ততাতেই তড়িঘড়ি নিয়োগ! উপেক্ষিত হাইকোর্টে চলমান রিট মামলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যস্ততার মধ্যেই চট্টগ্রাম ওয়াসায় বড় পরিসরের জনবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা বন্ধের দাবিতে ২ দিনের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা বন্ধের দাবিতে দুইদিনের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ।

নগর পরিচ্ছন্নতায় কড়া বার্তা, নাগরিকদের সহযোগিতা চান মেয়র

যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

চট্টগ্রাম বন্দরে বাড়ছে অপেক্ষমান মাদার ভ্যাসেল, ডেমারেজ কোটি ডলার

অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে পণ্য পরিবহন কার্যত মুখ থুবড়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজ

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে আবাসন সংকট ভয়াবহ: আইন আছে, পরিকল্পনা নেই

চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আইনে বলা আছে—চট্টগ্রাম নগরীতে প্রতি বছর অন্তত ৫০ হেক্টর এলাকা পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক তদারকিতে বদলাচ্ছে ব্যাংক পরিদর্শন ব্যবস্থা

আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরাতে ব্যাংকগুলোর ওপর তদারকি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। প্রথাগত পরিদর্শন পদ্ধতি বাতিল করে এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘ঝুঁকিভিত্তিক’ তদারকি বা রিস্ক বেজড সুপারভিশন (আরবিএস) কার্যক্রম চালু করা হচ্ছে।

প্রশাসনের নিরবতায় নিয়ন্ত্রণের বাইরে এলপিজি

সিলিন্ডারপ্রতি ৮০০ টাকা বেশিতে সংকটে ভোক্তাসাধারণ, সরকারি দামের তোয়াক্কা না করেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার।

স্বচ্ছতা ও শৃঙ্খলার ভিত্তিতে চসিক স্বনির্ভর হচ্ছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ঋণ পরিশোধ এবং প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বনির্ভর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জিপিএইচ ইস্পাত বিনিয়োগ করছে গবেষণাধর্মী শিক্ষায়

জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেছেন, বিদেশে পাড়ি না জমিয়ে নিজের মেধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।

পোশাকশিল্পের সমস্যা সমাধানে কাজ করবে কলকারখানা অধিদপ্তর ও বিজিএমইএ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ মাহবুবুল হাসান বলেছেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির চালিকাশক্তি।

দেশের ডলার সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে সাড়ে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইআরএল-২ অনুমোদন

বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে ডলার তথা বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।

ভূমিকম্প অনিবার্য, ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড মানা জরুরি

বাংলাদেশে ভূমিকম্প একটি অনিবার্য বাস্তবতা—তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এখনই সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ভূমিকম্প গবেষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রেকর্ড মুনাফায় বিএসসি, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মাদার ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কন্টেইনার জাহাজ যুক্ত হবে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে ২০২৪-২৫ অর্থবছর শেষ হয়েছে।