মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪৮১টি সংবাদ

প্রধান সংবাদ / অর্থ বাণিজ্য

ঈদে পথশিশু ও ছিন্নমূলদের নিয়ে নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী উৎসব। বিরিয়ানি, পায়েসের পাশাপাশি নাগরদোলাসহ নানা ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

মেয়রের সঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ এবং সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৬ মার্চ) সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে মেয়র সব ধর্মের মানুষের জন্য চট্টগ্রামকে নিরাপদ ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী অনুদান দিলেন চসিকের পরিচ্ছন্ন কর্মীদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সোয়া তিন হাজার পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রান্নায় সাশ্রয়ে: গ্যাস না ইন্ডাকশন

রান্নার জ্বালানি নিয়ে গৃহিণীদের দুশ্চিন্তার যেন শেষ নেই। তবে গৃহিণীদের ম্ধ্যে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একদিকে সিলিন্ডার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং লাইনের গ্যাসের অনিশ্চয়তা, অন্যদিকে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের শঙ্কা।

পাইকারি-খুচরা দামের অযৌক্তিক ব্যবধান খতিয়ে দেখতে কমিটি গঠন করা হবে: বাণিজ্যমন্ত্রী

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধানমন্ত্রীর সাক্ষাতে পাঁচ সিটির নতুন প্রশাসকেরা

সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা।

খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি চট্টগ্রাম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে- খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়া। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি।

চট্টগ্রামে রেলওয়ে সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে।

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসের আস্তানা থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে

জঙ্গল সলিমপুরে প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা। তিন সহ্স্রাধিক একর পরিমান বিশাল এলাকায় ঢুকতে হলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনেক সময় ভেতরে প্রবেশ করতে পারতেন না।

ঘন ঘন ভূমিকম্প: আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি 

৮ মাত্রার ভূমিকম্প জাতীয় বিপর্যয়ে পরিণত হতে পারে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি - ভূমিকম্প পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। কয়েক সেকেন্ডের কম্পনে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হতে পারে, ঘটতে পারে হাজার হাজার এমনকি লাখো মানুষের প্রাণহানি।

লিভ টু আপিল খারিজ, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সংক্রান্ত চুক্তি করার প্রক্রিয়া বৈধ বলেই বহাল থাকল।

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু,

প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে ইউএস কোস্টগার্ড আইপিএস’র সন্তোষ প্রকাশ

চট্টগ্রাম বন্দরে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দলের দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সম্পন্ন করেছে। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ (জিরো অবজারভেশন) উল্লেখ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

চট্টগ্রাম বন্দরে থাকা ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজেল সংকটে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন ব্যাহত

ডিজেল সরবরাহে হঠাৎ ঘাটতি দেখা দেওয়ায় চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি সংকটের কারণে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজের চলাচল ব্যাহত হচ্ছে এবং রপ্তানি পণ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি কনটেইনার ডিপোগুলোর দৈনন্দিন কার্যক্রমেও চাপ সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত ষষ্ঠ দিনে : ইরানে নিহত বেড়ে ১ হাজার ২৩১

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। নতুন করে ইরানজুড়ে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, আর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও।

নারীদের জন্য বিআরটিসির বাস চালকও হবেন নারী : প্রধানমন্ত্রী

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার।

প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখুনঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা, শঙ্কায় ভোটাররা

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)’র দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।