মূল সংবাদে যান

খেলা ও বিনোদন সংবাদ

খেলা ও বিনোদন বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

61টি সংবাদ
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও খেলা ও বিনোদন সংবাদ

বইমেলা হচ্ছে জ্ঞানচর্চা ও সংস্কৃতির মিলনমেলা

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং সংস্কৃতির মিলনমেলা।

আবার বাবর আলী, অভিযানে লক্ষ্য এবার “মাকালু”

বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী আবার অভিযানে যাচ্ছেন। এবার লক্ষ্য হচ্ছে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয়ের। এর আগে আট হাজার মিটারের চারটি শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করা এই পর্বতারোহী এবার পঞ্চম শৃঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুকে।

১৫ বছরেই ঝড়, জাতীয় দলে ডাকের দাবি তুলছেন বৈভব সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনার নাম বৈভব সূর্যবংশী। গত আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (৩৫ বলে) গড়া এই কিশোর এবার নতুন মৌসুম শুরু করেছেন আরও বিস্ফোরকভাবে—১৭ বলে ৫২ রানের ইনিংস খেলে।

পর্যটনকেন্দ্রগুলোতে এখনো বইছে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষ হলেও চট্টগ্রাম পর্যটনকেন্দ্রগুলোতে এখনো কমেনি মানুষের ঢল। বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম নগরী এবং মিরসরাইয়ের বিভিন্ন স্পটে এখনো বইছে ঈদের আমেজ।

জিয়া শিশুপার্ক ইকোপার্ক হিসেবে গড়ে তোলা হবে: মেয়র

জিয়া শিশুপার্ক নতুনভাবে নগরবাসীর জন্য উন্মুক্ত করে সেখানে একটি আধুনিক, সবুজ ও পরিবেশবান্ধব ইকোপার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ইতিহাস ভুলে গেলে জাতির অস্তিত্ব টিকে না: নিতাই রায় চৌধুরী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

ঈদে পথশিশু ও ছিন্নমূলদের নিয়ে নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী উৎসব। বিরিয়ানি, পায়েসের পাশাপাশি নাগরদোলাসহ নানা ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর জয়, সিরিজ বাংলাদেশের

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।

প্রধানমন্ত্রী অনুদান দিলেন চসিকের পরিচ্ছন্ন কর্মীদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সোয়া তিন হাজার পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের আগে ছুটি হবে সাত দিন

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তুলতে চাই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এমন একটি নগরী গড়ে তুলতে চাই, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।’

চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের দুই বিশেষ ট্রেন রেলওয়ের পূর্বাঞ্চল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ের পূর্বাঞ্চল।

সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ৭ জানুয়ারী শুরু

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে ফুটবল টুর্নামেন্ট।

‘জার্নালিজম ফুটবল কার্ণিভাল ১.০’ শুরু হচ্ছে পিসিআইইউতে

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘জার্নালিজম ফুটবল কার্ণিভাল ১.০’।

চট্টগ্রাম পলিটেকনিক মাঠে খেলতে নেমে ফেরা হলো না বিজয়ের

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সহপাঠীদের সাথে খেলতে নেমে মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের সাথে উল্লাস, হাসি আর আনন্দে বলের পেছনে ছুটে চলা হবেনা তার। স্তব্ধতা আর কান্নার সুরে ভারী হয়ে উঠল যেন পুরোটা বিকেল।

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে ২-১ ব্যবধানে ট্রফি বাংলাদেশের

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।

আমাদেরকে সাম্যের চেতনা প্রতিষ্ঠা করতে হবে : মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে। এজন্য আমাদেরকে সাম্যের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।”

চসিকের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ বাস্তবায়নাধীন : মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। এজন্য চসিকের প্রতিটি তথা ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নাধীন।

স্বর্ণার ঝড়ে রেকর্ড, বিশাখাপট্টনমে বাংলাদেশের বড় স্কোর

বিশাখাপট্টনম, নারী বিশ্বকাপ ২০২৫ — আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি করেই রেকর্ড গড়লেন স্বর্ণা আক্তার।