মূল সংবাদে যান

রাজনীতি সংবাদ

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

227টি সংবাদ
প্রধানমন্ত্রীর সাক্ষাতে পাঁচ সিটির নতুন প্রশাসকেরা

প্রধানমন্ত্রীর সাক্ষাতে পাঁচ সিটির নতুন প্রশাসকেরা

সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা।

আরও রাজনীতি সংবাদ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটেছে। ভাষণের প্রতিবাদে প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

সাইবার নিরাপত্তা আইনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী।

এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, হামলার শিকার ২ সাংবাদিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওই কারখানায় এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

লিভ টু আপিল খারিজ, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সংক্রান্ত চুক্তি করার প্রক্রিয়া বৈধ বলেই বহাল থাকল।

প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখুনঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মচারীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানে সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু নিয়মের মধ্যে থেকে গঠনতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানে আমি সহযোগিতা করব।’

আপনারা স্থায়ী সরকার, আমরা কেবল জনগণের সেবক: তথ্যমন্ত্রী

“আপনারা স্থায়ী সরকার, আমরা নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করি। রাষ্ট্রের মালিক জনগণ, আমরা কেবল তাদের সেবক।” অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সিএমপির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিএমপির ‘এস ড্রাইভ’: এক রাতে গ্রেপ্তার ৬৫, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার পর বিশেষ ‘সিমালটেনিয়াসলি ড্রাইভ’ (এস ড্রাইভ) পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

জামায়াতকে অর্ধশতাধিক আসনে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘দেশের সাম্প্রতিক নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিলেও ভোট গণনা, রেজাল্ট তৈরি ও ঘোষণার প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ১০ মার্চ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাবেন। তাঁর উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু করা হবে।

মন্ত্রী দীপেন দেওয়ানের রাঙামাটি সফর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম রাঙামাটি সফরে আসলেন দীপেন দেওয়ান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি শহরে প্রবেশ করে দীপেন দেওয়ানের গাড়িবহর।

সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচারসহ এইচআরসিবিএম’র ৫ দফা দাবি

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আমার বাবা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

আমার মেয়াদ ২০২৯ পর্যন্ত, তফসিলের পর প্রার্থী হলে পদত্যাগ করব: চসিক মেয়র

আদালতের রায়ের ভিত্তিতে আমার মেয়াদ ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর আগেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। তবে তফসিল ঘোষণা হলে এবং দল আমাকে প্রার্থী করলে পদত্যাগ করব।

দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ফলক লাগানো হয়েছে

চট্টগ্রাম মহানগরে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আবারও দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত দুটি ভিডিও বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।