মূল সংবাদে যান

রাজনীতি সংবাদ

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

227টি সংবাদ
কিশোর গ্যাংয়ের হাতে এইচএসসি পরীক্ষার্থী খুন

কিশোর গ্যাংয়ের হাতে এইচএসসি পরীক্ষার্থী খুন

নগরের চকবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা আশফাক কবির সাজিদ নামের বিএএফ শাহীন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে| নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সিকদার বাড়ির আবুল হাসেম শিকদারের ছেলে|

আরও রাজনীতি সংবাদ

দানবীর ও শিক্ষাব্রতী শহীদ নূতন চন্দ্র সিংহ: আলোকিত এক জীবনগাথা

চট্টগ্রাম: প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, নারীশিক্ষার প্রসার এবং দুর্গম এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দানবীর, সমাজসেবী ও শিক্ষাব্রতী শহীদ নূতন চন্দ্র সিংহ।

প্রকাশ্যে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে মো. মিনহাজ (২৩) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ|

পরিচ্ছন্নতা কর্মীদের টাকা ছাড়া ময়লা অপসারণে অ¯^ীকৃতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, নগরীতে বাসাবাড়ির ময়লা অপসারণে মার্চ থেকে কোনো টাকা দিতে হবে না| এমন ঘোষণার দেড় মাস পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না মাঠপর্যায়ে|

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে

বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে।

চবিতে ‘নিয়োগের বন্যা’: সংস্কার নাকি স্বজনপ্রীতির প্রাতিষ্ঠানিক রূপ?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ মাত্র ৫৪৭ দিনে ৪২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ—সংখ্যাটি নিছক পরিসংখ্যান নয়; এটি একটি প্রবণতার প্রতীক। সদ্য বিদায়ী উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার-এর আমলে এই নিয়োগ যেন এক ধরনের ‘প্রশাসনিক তৎপরতা’র চেয়ে বেশি কিছু—বরং তা একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে, আইনের শাসন নাকি প্রতিশোধের ছায়া?

বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই যখন ক্ষমতার পালাবদল হয়, তখন জনগণ একটি নতুন সূচনার আশা করে—আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রত্যাশা নিয়ে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৪, আটক ৫

নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১২ বছরের এক শিশুসহ চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্য আজীবন বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্যকে আজীবন বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত ৮ম সভায় জানানো হয়, বহিষ্কৃত সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিতাড়িত ও মেয়াদোত্তীর্ণ কমিটির নাম ব্যবহার করে বর্তমান নির্বাচিক ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনূসসহ উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

গুরুত্বপূর্ণ একাধিক অধ্যাদেশ বাতিলের উদ্যোগের প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিশেষভাবে ড. মোহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন।

‘মব কালচার’ বরদাস্ত করা হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা।

জিয়া শিশুপার্ক ইকোপার্ক হিসেবে গড়ে তোলা হবে: মেয়র

জিয়া শিশুপার্ক নতুনভাবে নগরবাসীর জন্য উন্মুক্ত করে সেখানে একটি আধুনিক, সবুজ ও পরিবেশবান্ধব ইকোপার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ইতিহাস ভুলে গেলে জাতির অস্তিত্ব টিকে না: নিতাই রায় চৌধুরী

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

ঈদের দিন সংঘর্ষে ১২ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।

ঈদ জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে সুদৃঢ় করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, এই ঈদ জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

চলতি বছরেই বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্মেলনের নির্দিষ্ট সময় এখনও ঠিক না হলেও শিগগিরই কাউন্সিল আয়োজন করা হবে।

চট্টগ্রাম পুলিশের শীর্ষ পদে রেঞ্জে মুনিরুজ্জামান, সিএমপিতে শওকত আলী

চট্টগ্রামে পুলিশের গুরুত্বপূর্ণ পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে এ পরিবর্তন আনা হয়েছে।