মূল সংবাদে যান
অপরাধ

প্রকাশ্যে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে মো. মিনহাজ (২৩) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রকাশ্যে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নে গ্রেপ্তার আরও ১

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে| গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এ তথ্য জানান|

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, গত শুক্রবার ভোরে কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়| পরে তার ¯^ীকারোক্তির ভিত্তিতে নগরের পাথরঘাটা এলাকার একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়|

একই মামলার আরেক আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে| গ্রেপ্তার সবুজকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে|

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সকালে মিনহাজ রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পাড় এলাকায় কয়েকজন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে| এসময় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে| হামলার একপর্যায়ে সবুজ মিনহাজের মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন| এতে তার ডান হাতের কব্জির নিচ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়|

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়| পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়| বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন| এ ঘটনায় ভুক্তভোগীর বোন তানজিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন