মূল সংবাদে যান
জাতীয়

সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার।” তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ দেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সালাহউদ্দিন আহমদ সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর, যা মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সুখ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনবে।

সম্পর্কিত বিষয়

  • স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন