মূল সংবাদে যান
জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ

চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণিকে।

চিফ হুইপের পাশাপাশি নিয়োগ পাওয়া ৬ জন হুইপ হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।

সম্পর্কিত বিষয়

  • চিফ হুইপ
  • হুইপ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন