মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

রাজনীতি সংবাদ

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

২৩৬টি সংবাদ

প্রধান সংবাদ / রাজনীতি

জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণের কল্যাণে কাজ করতে হবে: আমীর খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর ¯^প্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে| জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব|

আরও রাজনীতি সংবাদ

বিএনপিতে ‘ত্যাগী বনাম হাইব্রিড’ দ্বন্দ্ব: ১৭ বছরের সংগ্রামের পরও মূল্যায়নের সংকটে মাঠের কর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ‘ত্যাগী বনাম হাইব্রিড’ সংকট হলো দীর্ঘদিন ধরে নির্যাতিত ও আন্দোলনকারী নেতাদের বিপরীতে সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের দলের পদ-পদবি দখল করার দ্বন্দ্ব। গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এই সমস্যাটি আরও তীব্র আকার ধারণ করেছে, যেখানে মাঠের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নব্য সুবিধাভোগীরা সক্রিয় হচ্ছেন।

জঙ্গল সলিমপুরে প্রশিক্ষণকেন্দ্র ও কারাগার স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র করা এবং কারাগার স্থানান্তরের কথা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিসিসিআই সভাপতি আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি মশিউল আলম

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম ¯^পনকে নির্বাচিত করা হয়েছে| সোমবার (২৫ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চে¤^ারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়|

ডিসেম্বরে শেষ হবে চট্টগ্রামের মেগা প্রকল্পের কাজ: গণপূর্তমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে বলেজানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকরের ঘোষণা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পর বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণায় বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর ভারতে প্রবেশকারীদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে।

ফ্লাইওভার থেকে ঝুলন্ত মরদেহ নিয়ে রহস্য, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে| পরিবারের সদস্যরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছে|

চট্টগ্রাম নগরী এবার বর্ষায় ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: চসিক মেয়র

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দৃশ্যমান উন্নতি হবে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর চলতি বর্ষা মৌসুমে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত জলাবদ্ধতামুক্ত থাকবে|

চট্টগ্রামে সংরক্ষিত নারী আসনে বিএনপির তিনপ্রার্থী

চট্টগ্রাম অঞ্চল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি| তারা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, মাধবী মারমা ও অ্যাডভোকেট শামীম আরা বেগম ¯^প্না|

কিশোর গ্যাংয়ের হাতে এইচএসসি পরীক্ষার্থী খুন

নগরের চকবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা আশফাক কবির সাজিদ নামের বিএএফ শাহীন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে| নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সিকদার বাড়ির আবুল হাসেম শিকদারের ছেলে|

দানবীর ও শিক্ষাব্রতী শহীদ নূতন চন্দ্র সিংহ: আলোকিত এক জীবনগাথা

চট্টগ্রাম: প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, নারীশিক্ষার প্রসার এবং দুর্গম এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দানবীর, সমাজসেবী ও শিক্ষাব্রতী শহীদ নূতন চন্দ্র সিংহ।

প্রকাশ্যে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে মো. মিনহাজ (২৩) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ|

পরিচ্ছন্নতা কর্মীদের টাকা ছাড়া ময়লা অপসারণে অ¯^ীকৃতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, নগরীতে বাসাবাড়ির ময়লা অপসারণে মার্চ থেকে কোনো টাকা দিতে হবে না| এমন ঘোষণার দেড় মাস পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না মাঠপর্যায়ে|

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে

বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে।

চবিতে ‘নিয়োগের বন্যা’: সংস্কার নাকি স্বজনপ্রীতির প্রাতিষ্ঠানিক রূপ?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ মাত্র ৫৪৭ দিনে ৪২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ—সংখ্যাটি নিছক পরিসংখ্যান নয়; এটি একটি প্রবণতার প্রতীক। সদ্য বিদায়ী উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার-এর আমলে এই নিয়োগ যেন এক ধরনের ‘প্রশাসনিক তৎপরতা’র চেয়ে বেশি কিছু—বরং তা একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে, আইনের শাসন নাকি প্রতিশোধের ছায়া?

বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই যখন ক্ষমতার পালাবদল হয়, তখন জনগণ একটি নতুন সূচনার আশা করে—আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রত্যাশা নিয়ে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৪, আটক ৫

নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১২ বছরের এক শিশুসহ চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্য আজীবন বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্যকে আজীবন বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত ৮ম সভায় জানানো হয়, বহিষ্কৃত সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিতাড়িত ও মেয়াদোত্তীর্ণ কমিটির নাম ব্যবহার করে বর্তমান নির্বাচিক ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনূসসহ উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

গুরুত্বপূর্ণ একাধিক অধ্যাদেশ বাতিলের উদ্যোগের প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিশেষভাবে ড. মোহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন।

‘মব কালচার’ বরদাস্ত করা হবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।