মূল সংবাদে যান
রাজনীতি

চট্টগ্রামে সংরক্ষিত নারী আসনে বিএনপির তিনপ্রার্থী

চট্টগ্রাম অঞ্চল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি| তারা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, মাধবী মারমা ও অ্যাডভোকেট শামীম আরা বেগম ¯^প্না|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে সংরক্ষিত নারী আসনে বিএনপির তিনপ্রার্থী

সোমবার সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত বিএনপির ৩৬ জন প্রার্থীর তালিকায় চট্টগ্রাম থেকে একমাত্র ব্যারিস্টার শাকিলা ফারজানা মনোনীত হয়েছেন|

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম থেকে বান্দরবানের মাধবী মারমা এবং কক্সবাজার জেলা থেকে অ্যাডভোকেট শামীম আরা বেগম ¯^প্না মনোনয়ন পেয়েছেন|

ব্যারিস্টার শাকিলা ফারজানার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়| শাকিলার পিতা প্রয়াত ˆসয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন|

অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় যুগ ধরে দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামীম আরা বেগম ¯^প্না|

এদিকে, পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাতজন আদিবাসী নারী| তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত বান্দরবানের মাধবী মারমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি|

সম্পর্কিত বিষয়

  • বিএনপি
  • নারী আসন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন