মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণের কল্যাণে কাজ করতে হবে: আমীর খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর ¯^প্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে| জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণের কল্যাণে কাজ করতে হবে: আমীর খসরু

শনিবার (৩০ মে) দুপুরে নগরীর কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম সার্কিট হাউসের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি গভীরভাবে জড়িত| এই স্থানেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল| তবে তাঁকে হত্যা করেও তাঁর আদর্শ ও দর্শনকে মুছে ফেলা যায়নি| তিনি দেশে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন|

জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শ ধারণ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে| বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, জনগণই দলের মূল শক্তি| জনগণের ¯^ার্থ, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে|

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাদের জন্য আমরা রাজনীতি করি, সেই সাধারণ মানুষকে কখনো ভুলে গেলে চলবে না| তাদের সুখ-দুঃখ আমাদের ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে| দেশের মানুষকে সঙ্গে নিয়ে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব|

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক| ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর ¯^াধীনতার ঘোষণা এবং সম্মুখ সমরে বীরত্বপূর্ণ ভূমিকা জাতিকে ¯^াধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল|

১৯৭৫-পরবর্তী সংকটময় সময়ে জাতি যখন দিকনির্দেশনাহীন ছিল, তখন জিয়াউর রহমান দেশের নেতৃত্ব গ্রহণ করেন| তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ¯^প্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে গেছেন|

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর|

এ ছাড়া অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের সমš^য়কারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, শাহ আলম ও ইয়াছিন চৌধুরী লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন