মূল সংবাদে যান

অপরাধ সংবাদ

অপরাধ বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

342টি সংবাদ
কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কার্গো ভিলেজের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ২৭ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড দেশের বাণিজ্যিক নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতা ফের সামনে এনেছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

আরও অপরাধ সংবাদ

সালমান শাহের মৃত্যু, হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের

হার্টথ্রব চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা গ্রহণ ও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সালমান শাহের মৃত্যু নিয়ে প্রায় ২৯ বছর ধরে চলা বিতর্কে নতুন মোড় এসেছে।

দেশে ডেঙ্গু আক্রান্ত ৬০ হাজার ছাড়াল

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও চারজনের।

অগ্নি নিরাপত্তায় সার্বক্ষণিক সতর্কতা অবলম্বনের তাগিদ বিজিএমইএ’র

বাংলাদেশ পোশাক প্র¯‘তকারক ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেছেন, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল উৎপাদন খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দেশের তৈরি পোশাকখাত। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবন রক্ষায় সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে থাকে এই খাতের কারখানাগুলো।

বাংলাদেশের অগ্নিনির্বাপন ব্যবস্থার বাস্তব অপারগতা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভয়াবহ আগুন আবারও উন্মোচন করেছে বাংলাদেশের অগ্নিনির্বাপন ব্যবস্থার বাস্তব অপারগতা। ফায়ার সার্ভিসের সীমিত সক্ষমতা, পুরোনো সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির অভাবে একের পর এক বড় শিল্প এলাকা রয়ে গেছে চরম ঝুঁকিতে।

রেলওয়ে পূর্বাঞ্চলে জিএমের পিএ পদে অনিয়ম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে ব্যক্তিগত সহকারী (পিএ) পদে অনিয়ম ও পদদখলের অভিযোগ উঠেছে। দপ্তরাদেশ বা প্রজ্ঞাপন ছাড়াই ছয় মাসেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করছেন উচ্চমান সহকারী মাহবুব আলম।

চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরির সিন্ডিকেট!

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার একটি প্রিন্টার্সে গোপনে ছাপানো হতো ইউরো, মার্কিন ডলার, সৌদি রিয়াল, আমিরাতি দিরহাম, মিয়ানমারের কিয়াটসহ দেশি-বিদেশি মুদ্রার জাল নোট। এরপর এসব জাল মুদ্রা ছড়িয়ে পড়তো দেশের বিভিন্ন প্রান্তে।

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রাজু গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. জাকির হোসেন রাজু (৩২) নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলায় শাস্তির দাবি সিআরএফের

নগরীর খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

ভোটকেন্দ্রে গোলমাল করলে প্রয়োজনে সংসদীয় আসন বাতিল করে দেবেন: সিইসি

“যেদিন নির্বাচন হবে, সেদিন আপনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনগতভাবে সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে। যদি গোলমাল করে, ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। দরকার হলে পুরো সংসদীয় আসন বাতিল করে দেবেন। আমরা আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনে তা দেখাতে চাই। তাতে যা হবার, হবে।”

খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, নিহত ৩

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার গায়েবের তদন্তে দুদক

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অগ্রণী ব্যাংকের সাবেক এমডিসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ ঘিরে উত্তেজনার মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইজিবাইক সংগ্রাম পরিষদের সমাবেশে পুলিশের বাঁধায় নিন্দা

ব্যবসায়ীদের সুবিধা দিতে স্থানীয় সরকারের অবৈধ অধ্যাদেশ বাতিল ও বিআরটিএ স্বীকৃত লাইসেন্সসহ ৮ দফা দাবিতে কেন্দ্রঘোষিত সমাবেশে পুলিশের বাঁধার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।