এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৪৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৯১ জনে পৌঁছেছে।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২১১ জন এবং দক্ষিণ সিটিতে ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২০৩ জন, বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।
এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। আর গত বছর, ২০২৪ সালে, ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।
গত ২৪ ঘণ্টায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন রাজশাহী বিভাগে, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।
একই সময়ে সারা দেশে ৮৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৭ হাজার ৭০২ জন।
