মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪২৩টি সংবাদ

প্রধান সংবাদ / জাতীয়

ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নেব

ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বিজিএমইএ নেতৃবৃন্দ। তারা বলেছেন- দেশের রপ্তানিমুখী শিল্পকে টেকসই পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারকে শিল্পবান্ধব নীতিমালা আরও বাস্তবায়নযোগ্য করতে হবে।

আরও জাতীয় সংবাদ

তিন টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে: নৌ-সচিব

চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

বন্দরের বর্ধিত ট্যারিফ শিডিউল স্থগিত করা হোক

চট্টগ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টরা দাবি করেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দরে ঘোষিত বর্ধিত ট্যারিফ শিডিউল কার্যকর স্থগিত করা হোক।

চট্টগ্রামে সাড়ে ২৪ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা

সারাদেশের মত চট্টগ্রামেও শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলার ২৪ লাখ ৬১ হাজার ৩৪২ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আমরা চাই পরিস্কার পরিচ্ছন্ন একটা নির্বাচন দিতে: সিইসি

আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। লুকানো কোন নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারের ভোট চাই না। আমরা চাই পরিস্কার পরিচ্ছন্নতায় সবার দৃষ্টিগোচর হয়, এমন নির্বাচন।

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলায় শাস্তির দাবি সিআরএফের

নগরীর খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

ভোটকেন্দ্রে গোলমাল করলে প্রয়োজনে সংসদীয় আসন বাতিল করে দেবেন: সিইসি

“যেদিন নির্বাচন হবে, সেদিন আপনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনগতভাবে সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে। যদি গোলমাল করে, ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। দরকার হলে পুরো সংসদীয় আসন বাতিল করে দেবেন। আমরা আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনে তা দেখাতে চাই। তাতে যা হবার, হবে।”

চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর মধ্যে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে সমঝোতা স্মারক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শিগগিরই সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানার উদ্দেশ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) এক গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শেখ হাসিনা ও ১০ ব্যবসায়ী গ্রুপের সোয়া ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দেশ–বিদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ১০ প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের মোট ৫৭,২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে—জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিশ্ব পর্যটন দিবসে শঙ্কায় চট্টগ্রাম–পার্বত্য অঞ্চল

প্রিয়জনকে নিয়ে কক্সবাজারের সমুদ্রসৈকতে পা ভেজানো বা পাহাড়ের চূড়ায় উঠে মেঘের মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হয় সহজেই বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন এলাকায়।

বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের: প্রধান নির্বাচন কমিশনার

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট।

চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে চাই : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়ের তিন-চতুর্থাংশ ব্যয় করে খাদ্যে: বিবিএস

দেশের ১০ শতাংশেরও বেশি পরিবার তাদের মোট আয়ের তিন-চতুর্থাংশ ব্যয় করছে কেবল খাদ্যের পেছনে, যা তাদের খাদ্য নিরাপত্তাকে গুরুতর ঝুঁকিতে ফেলছে। প্রতিবেদনটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় প্রস্তুত করা হয়েছে।

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সুবিধা: সিইসির ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে।

চট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি এর আগে নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক স্থগিত

চট্টগ্রাম বন্দরের শুল্ক ও সেবা খাতে সম্প্রতি ঘোষিত শুল্ক বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করেছে সরকার। ব্যবসায়ীদের জোরালো দাবির পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের বন্দরে নজর যুক্তরাষ্ট্রের!

বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির আওতায় বাংলাদেশে একটি বন্দর উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন।

চট্টগ্রামে ৮৬১টি অস্থায়ী বুথে খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস।