তালিকা অনুযায়ী এবার মোট ভোটকেন্দ্র থাকছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) থাকছে ১২ হাজার ৬৫৬টি। এর মধ্যে ৮৬১টি বুথকে অস্থায়ী হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এবার চট্টগ্রামে কোথাও কোনো অস্থায়ী ভোটকেন্দ্র থাকছে না।
সংসদীয় আসনভিত্তিক অস্থায়ী বুথের সংখ্যা হলো—
চট্টগ্রাম–১ (মীরসরাই): ৪৭টি, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি): ৮৯টি, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ): ৬৩টি, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯-১০ নম্বর ওয়ার্ড): ৪৫টি, চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও সিটি কর্পোরেশনের ১-২ নম্বর ওয়ার্ড): ৮৭টি, চট্টগ্রাম–৬ (রাউজান): ২৪টি, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া): ৫৮টি, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও): ২৭টি, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী): ৬৫টি, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী–পাঁচলাইশ): ৯৪টি, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–সদরঘাট): ৪৭টি, চট্টগ্রাম–১২ (পটিয়া): ২৮টি, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী): ৪৭টি, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া): ৪৪টি, চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া): ২৮টি ও চট্টগ্রাম–১৬ (বাঁশখালী): ৬৮টি।
জেলা নির্বাচন অফিস জানায়, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে এবার ১৩ আসনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার চট্টগ্রামে ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং বুথ কমেছে ১ হাজার ৭৬টি।
