মূল সংবাদে যান

সর্বশেষ

Our sections

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

৪৮১টি সংবাদ

প্রধান সংবাদ / অর্থ বাণিজ্য

শিল্পকারখানা পুনরায় চালুতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা বাংলাদেশ ব্যাংকের, কর্মসংস্থান সৃষ্টি হবে ২৫ লাখ মানুষের

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

ডিসেম্বরে শেষ হবে চট্টগ্রামের মেগা প্রকল্পের কাজ: গণপূর্তমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে বলেজানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

চট্টগ্রামের পানি সংকট, লাইনে চাপ কম থাকা, বিল নিয়ে অভিযোগ ও নতুন সংযোগ পেতে দীর্ঘসূত্রিতাসহ নানা সমস্যার মধ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল চট্টগ্রাম ওয়াসা। প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

ঈদ বাজারে খাতুনগঞ্জ মসলার ঝাঁজ কম, দুশ্চিন্তা বেশি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ এখন গরম মসলার বেচাকেনায় সরগরম| খুচরা দোকানি, মৌসুমি ব্যবসায়ী এবং বনেদি পরিবারের ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে আড়তগুলো| অলিগলির মসলা ভাঙানোর কলঘরেও বেড়েছে ব্যস্ততা|

রেলের টেন্ডার–ইজারা বাণিজ্যে ‘অপ্রতিরোধ্য’ শাহ আলম সিন্ডিকেট

চট্টগ্রাম রেলওয়েতে রাজনৈতিক ছত্রচ্ছায়া, সন্ত্রাসী সংযোগ ও অসৎ কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডার, ইজারা, দখল ও তদবির বাণিজ্যের এক প্রভাবশালী নাম শাহ আলম। একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত আওয়ামী লীগ সরকারের পুরো সময়জুড়ে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন আওয়ামী লীগ ও যুবলীগ ঘরানার নেতাদের সঙ্গে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব, সন্ত্রাসী যোগাযোগ এবং রেলের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় তিনি গড়ে তোলেন একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে রেলের কোটি কোটি টাকার প্রকল্প, ইজারা ও বাণিজ্যিক সম্পদ নিয়ন্ত্রণ করছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২৭তম বিসিএসে আরও ৯৬ জনকে ক্যাডার পদে নিয়োগ

দীর্ঘ আইনি লড়াই ও প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রান্তিক জনগোষ্ঠীর মূলধারায় অন্তভুর্ক্তিকরণে গণমাধ্যম

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) আয়োজিত বন্ধু মিডিয়া ফোরামের চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের সভায় আলোচকরা মতপ্রকাশ করেন| এতে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষা, সমাজের মূলধারায় অন্তভুর্ক্তিকরণে সমšি^তভাবে কাজ করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মতপ্রকাশ করেন| গত মঙ্গলবার নগরের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়|

চউকের প্লট বরাদ্দে ‘বেনামি লেনদেন’ ও কোটি টাকার জালিয়াতির অভিযোগ, তদন্ত দুদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মূল্যবান আবাসিক প্লট বরাদ্দকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, নীতিমালা লঙ্ঘন এবং বেনামি লেনদেনের মাধ্যমে কোটি টাকার জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত অনুসন্ধানে শুরু করেছে।

চট্টগ্রাম নগরী এবার বর্ষায় ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: চসিক মেয়র

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দৃশ্যমান উন্নতি হবে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর চলতি বর্ষা মৌসুমে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত জলাবদ্ধতামুক্ত থাকবে|

‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আমানত ফেরত এবং মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন| রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে নগরের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়| একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন, ফলে সেখানে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়|

৪৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম নামে এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত|

চট্টগ্রামে নিউরোসার্জনের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ব্রেন টিউমারের ভুল অপারেশন ও প্রতারণার মাধ্যমে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নিউরোসার্জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে| আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)|

জ্বালানি সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজ, আসছে আরও তিনটি

জ্বালানি তেলের সরবরাহ ¯^াভাবিক রাখতে চলতি সপ্তাহে নতুন করে পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, একই সঙ্গে আসছে আরও তিনটি জাহাজ—যা জ্বালানি সংকট মোকাবিলায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা|

রাষ্ট্রীয় ¯^ার্থে সব পক্ষকে সমš^য় করতে হবে: নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর-এর বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের অবস্থানের বাইরে এসে বৃহত্তর ¯^ার্থে কাজ করতে হবে|

আন্দামান ট্রলারডুবি স্বপ্নভঙ্গ, মানবপাচারের জাল ও উপকূলীয় দারিদ্র্যের নির্মম বাস্তবতা

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে প্রায় ২৮০ জন যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে শোক, উৎকণ্ঠা ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া।

বৈশাখের আগেই ইলিশের বাজারে আগুন

রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসব মানেই পান্তা-ইলিশের ঐতিহ্য। তবে উৎসবের আগমুহূর্তেই ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।

চট্টগ্রাম থেকে এবারে হজ ফ্লাইট ১৬

চট্টগ্রাম থেকে এবারে হজ ফ্লাইট ১৬| আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া হজের প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স| বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন|

ফায়ার লাইসেন্স নবায়নে বিজিএমইএ-ফায়ার সার্ভিস মতবিনিময়

ফায়ার লাইসেন্স নবায়নে জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালকের সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ ন¤^র ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭| গ্রেপ্তাররা হলো- ˆসয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল (৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)| গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়|

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও স্ক্রিনিং জরুরি

কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে| তাই এ রোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি|