গত বছর ফ্লাইট সংখ্যা ছিল ১৭টি| এর মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে| সবগুলো ফ্লাইটই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে| ১৯ এপ্রিল বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে|
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে যাবেন| চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, প্রথম ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে| যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমš^য় করা হয়েছে| এ বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন, যা গত বছরের তুলনায় কম|
সংশ্লিষ্টরা বলছেন, কোটা হ্রাসসহ বিভিন্ন কারণে যাত্রীর সংখ্যা কমেছে| হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে| বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীর ব্যবস্থাও রাখা হয়েছে|
