মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

তিনশ বছরের ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘রথের পুকুর’ সংরক্ষণের দাবি আয়োজকদের

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
তিনশ বছরের ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘রথের পুকুর’ সংরক্ষণের দাবি আয়োজকদের

আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় নন্দনকাননের ঐতিহাসিক রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথযাত্রা শুরু হবে| এতে নগরের ১২টি আঞ্চলিক রথের পাশাপাশি বিভিন্ন মঠ ও মন্দিরের রথ অংশ নেবে|

শনিবার সকালে নন্দনকাননের তুলসীধামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ|

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর| তিনি বলেন, তুলসীধামের রথযাত্রার ইতিহাস প্রায় তিনশ বছরের| অষ্টাদশ শতাব্দী থেকে চট্টগ্রামে রথযাত্রা উৎসবের প্রচলন হয়, যা সময়ের পরিক্রমায় কেন্দ্রীয় রথযাত্রায় পরিণত হয়েছে| সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এ আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে|

তিনি জানান, এবারও কেন্দ্রীয় রথের সঙ্গে শ্রীকৃষ্ণায়ন, মনোহরখালী, মাইজপাড়া, শাহাজীপাড়া, ফিরিঙ্গিবাজার টেকপাড়া, এনায়েতবাজার কেদারনাথ তেওয়ারী কলোনি, টাইগারপাস জগন্নাথ সংঘ, গঙ্গাবাড়ী, পূর্ব মাদারবাড়ী ও সদরঘাট জেলে পাড়াসহ নগরের বিভিন্ন এলাকার রথ পরিক্রমায় অংশ নেবে|

আয়োজকরা জানান, এবারের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর| এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিরাও অংশ নেবেন| তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই দিনব্যাপী পূজার্চনার পাশাপাশি স্নানযাত্রার পর থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রমও চলবে|

সংবাদ সম্মেলনে আয়োজকরা চট্টগ্রামের ঐতিহাসিক ‘রথের পুকুর’ সংরক্ষণের দাবি জানান| তারা বলেন, একসময় নগরের সব রথ এই পুকুরপাড়ে এনে রাখা হতো এবং সেখানে বৃহৎ রথযাত্রার মেলা বসত| পরে পুকুরটি ভরাট হয়ে বহুতল ভবন ও দোকানপাট নির্মিত হওয়ায় সেই ঐতিহ্য বিলীন হয়েছে| ফলে বর্তমানে রথযাত্রার আগে বিভিন্ন মন্দির থেকে পৃথকভাবে রথ এনে পরিক্রমায় অংশ নিতে হয়| সরকার ঐতিহাসিক এই স্থানের ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তারা|

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুলাই কেন্দ্রীয় রথযাত্রা নন্দনকাননের রথের পুকুর পাড় থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, আমতল, নিউমার্কেট মোড়, জিপিও, কোতোয়ালী মোড়, কোর্ট বিল্ডিং, লালদীঘির উত্তর পাড়, বক্সির বিট, আন্দরকিল্লা, জেএমসেন হল, চেরাগি পাহাড়, জামালখান মোড়, সার্সন রোড, কাজীর দেউড়ি, নেভাল এভিনিউ, লাভ লেইন, বৌদ্ধ মন্দির ও নন্দনকানন হয়ে তুলসীধামের সামনে গিয়ে শেষ হবে|

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমš^য়কারী শ্যামদাশ ধর, তপন ধর (টি.কে), প্রবীর দাশ, অ্যাডভোকেট সুজন কান্তি দে, তুলসীধাম পরিচালনা পরিষদ ও অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন