মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

সাফ অনূর্ধ্ব-২০ নারী, চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী, চ্যাম্পিয়নশিপে সাগরিকার ৪ গোলের উপর ভর করে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল বাংলাদেশের মেয়েরা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সাফ অনূর্ধ্ব-২০ নারী, চ্যাম্পিয়ন বাংলাদেশ

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল।

women.jpg

শুরু থেকেই আক্রমণে চড়াও হয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন সাগরিকা, তবে নেপাল গোলকিপার লাফিয়ে রক্ষা করেন দলকে। ৮ মিনিটের মাথায় সতীর্থের থ্রু পাস নিয়ে এগিয়ে গিয়ে সাগরিকা কোনাকুনি শটে ১-০ গোলে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় বাংলাদেশ। ৫২তম মিনিটে দ্বিতীয় গোল করেন সাগরিকা। প্রথম স্পর্শেই পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান তিনি। এরপর হ্যাটট্রিক করার জন্য মাঝমাঠ থেকে আসা লং বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে নেপাল গোলকিপারকে পরাস্ত করেন সাগরিকা। তিনিই ম্যাচের ৭৬তম মিনিটে চতুর্থ গোলটিও করেন। একক চেষ্টায় রক্ষণের ফাঁক গলে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি। এরপর কোচ পিটার জেমস বাটলার তাকে তুলে নেন মাঠ থেকে।

চার দলের এই প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রানার্সআপ হয় ১২ পয়েন্ট পাওয়া নেপাল।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে প্রত্যাবর্তনের ম্যাচেই জ্বলে উঠলেন সাগরিকা। এ আসরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন। তবে নিষেধাজ্ঞা শেষে ফেরার ম্যাচেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।

সম্পর্কিত বিষয়

  • সাফ অনূর্ধ্ব-২০
  • বাংলাদেশ
  • নেপাল
  • সাগরিকা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন