মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি সেপ্টেম্বরে

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য মাঠ প্রস্তুত হচ্ছে উত্তর আমেরিকায়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি সেপ্টেম্বরে

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রস্তুত হচ্ছে ১০ মিলিয়ন দর্শক সামাল দিতে। ফুটবলের সবচেয়ে বড় এ আসরের টিকিট আগামী ১০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বলে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

যাঁরা মাঠে বসে ২০২৬ বিশ্বকাপ উপভোগ করতে চান, তাঁদের জন্য সেপ্টেম্বর মাস থেকেই শুরু হচ্ছে টিকিট সংগ্রহের দৌড়। তবে শুধু টাকা নয়, এবার লাগবে যুক্তরাষ্ট্রের ভিসাও। তাই প্রিয় দলের খেলা দেখতে চাইলে সময়মতো প্রস্তুতি নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “এই আসর হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে বড় এবং সেরা ক্রীড়া উৎসব।”

আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধন। এ আসরে ৪৮টি দল অংশ নেবে, ম্যাচ হবে মোট ১০৪টি। এর মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, ১৩টি করে ম্যাচ আয়োজিত হবে কানাডা ও মেক্সিকোতে।

টিকিট মূল্য কত হবে?

‘বিন স্পোর্টস’-এর সূত্রে জানা গেছে— সর্বনিম্ন মূল্য হবে ৮২ ডলার (প্রায় ১০,০০০ টাকা), আর সর্বোচ্চ মূল্য হবে ১৮৮২ ডলার (প্রায় ২ লক্ষ ৩০,০০০ টাকা)। কাতার বিশ্বকাপের তুলনায় এই মূল্য ২৮ থেকে ২৭৬ ডলার পর্যন্ত বেশি।

ফিফা এবার ‘ডিলাক্স প্যাকেজ’ চালু করতে যাচ্ছে, যেখানে ম্যাচ টিকিট ছাড়াও হোটেল, যাতায়াতসহ অন্যান্য সুবিধা থাকবে। এর মধ্যে সাধারণ প্যাকেজ মূল্য: ২,৫০০ ডলার (প্রায় ৩ লাখ টাকা), আর পিচসাইড লাউঞ্জ প্যাকেজ: ৫,৩৫০ ডলার (প্রায় ৬.৬ লাখ টাকা)।

ভিসা নীতির ভিন্নতায় রাশিয়া ও কাতার বিশ্বকাপে ‘ফ্যান আইডি’ থাকলে ভিসা লাগত না। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে অবশ্যই ভিসা করতে হবে। এমনকি সাংবাদিকদেরও আলাদা ভিসা প্রয়োজন হবে।

ভ্রমণ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জটিলত :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১৯টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, যার মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ইরান-ও রয়েছে। এই নিষেধাজ্ঞা যদি বহাল থাকে, তাহলে ফিফা ও ট্রাম্প প্রশাসনের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত বিষয়

  • ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ
  • যুক্তরাষ্ট্র
  • ফিফা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন