মূল সংবাদে যান

জাতীয় সংবাদ

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

415টি সংবাদ

আরও জাতীয় সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবরে ১১ দলীয় ঐক্যের চার লংমার্চ, নভেম্বরে মহাসমাবেশ

ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট অভিমুখে চারটি লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

টেকসই চট্টগ্রাম গড়তে পুকুর-জলাশয় রক্ষায় সিডিএর মহাপরিকল্পনা

একসময় পাহাড়, খাল, নদী, দিঘি আর অসংখ্য পুকুরের শহর ছিল চট্টগ্রাম। বর্ষার অতিরিক্ত পানি ধারণ করত প্রাকৃতিক জলাশয়গুলো, ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখত, আবার নগরের জীববৈচিত্র্য ও পরিবেশেরও ভারসাম্য রক্ষা করত।

চট্টগ্রামে গ্যাসের চাপ বাড়ছে, সংকট দ্রুত কাটার আশা

চট্টগ্রামে পাইপলাইনে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে এবং কয়েকদিন ধরে চলা তীব্র গ্যাস সংকট ধীরে ধীরে কাটার আভাস মিলেছে। বৃহস্পতিবার সকালে নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগের কয়েক দিনের মতো আর দীর্ঘ যানবাহনের সারি নেই।

উৎপাদন রেকর্ড, তবু চট্টগ্রামে লোডশেডিং

একদিকে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড ছুঁয়েছে। অন্যদিকে নগর ও জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। সরকারি তথ্য বলছে, ঘাটতি মাত্র ৫৯ থেকে ৬৩ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে দিনে-রাতে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী।

চট্টগ্রাম বন্দরের ২৬৪ কোটি টাকার বার্থ অপারেটর নিয়োগ প্রস্তাব ফেরত, পুনঃমূল্যায়নে উচ্চপর্যায়ের কমিটি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি বার্থে আগামী পাঁচ বছরের জন্য বার্থ অপারেটর নিয়োগসংক্রান্ত ২৬৪ কোটি ৫ লাখ টাকার দরপত্র প্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের

চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মহানগর এক্সপ্রেস’ চালু হচ্ছে, কক্সবাজার আইকনিক স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ভাবনা

‘যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি খাতে পরিচালনার বিষয়ে ভাবছে সরকার। একই সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলতি মাসেই ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী

চট্টগ্রামে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ কার্যকর হওয়ায় শনিবার (১ আগস্ট) থেকে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথ ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা, রেলের জমি আর লিজ নয়: প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ডলাইন নির্মাণের মাধ্যমে দেশের সবচেয়ে ব্যস্ত এই রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় কমবে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট।

খাবারের সঙ্গে প্রতিদিনই প্লাস্টিক, নীরব স্বাস্থ্যঝুঁকির’ মুখে বাংলাদেশ!

খালি চোখে দেখা যায় না। স্বাদ-গন্ধও নেই। তবু প্রতিদিনের খাবারের সঙ্গে অজান্তেই মানুষের শরীরে ঢুকে পড়ছে হাজার হাজার অতিক্ষুদ্র প্লাস্টিক কণা।

৪৬ বছর পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব: সংস্কারের সূচনা নাকি রাজনৈতিক পরীক্ষার মঞ্চ?

দীর্ঘ কয়েক দশক পর দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে একযোগে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

চীনা বিনিয়োগে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে নিতে চীনা বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|

মাদক আর অনলাইন জুয়ার যুগল থাবায় রক্তাক্ত পরিবার

বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সংক্রান্ত অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে| অনলাইন জুয়া ও অর্থপাচারের বিরুদ্ধেও বিভিন্ন আইনি ব্যবস্থা রয়েছে| তবে কেবল গ্রেপ্তার বা শাস্তি দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের|

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের মিলনমেলা

বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। নগরীর ডিসি হিল থেকে আয়োজিত উল্টো রথযাত্রায় কয়েক হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন।

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে সাহাবুদ্দিনের চিঠি, অসুস্থতা ও সাংবিধানিক সংকটের প্রসঙ্গ

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বহির্নোঙরের জলদস্যুতা ঠেকাতে নৌ-পরিবহন মন্ত্রীর কাছে জরুরি আবেদন সিসিসিআই’র

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বেপরোয়া ধারাবাহিক জলদস্যুতা ঠেকাতে এবার সরাসরি নৌ-পরিবহন মন্ত্রীর কাছে জরুরি আবেদন করল চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)|

চট্টগ্রাম বন্দরে ২০ শতাংশ জায়গা ‘মৃত’ কার্গোর দখলে, নিলামের অপেক্ষায় ৯ হাজার কনটেইনার

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কয়েক হাজার কোটি টাকা মূল্যের আমদানি পণ্যবোঝাই প্রায় ৯ হাজার ২৭৮টি কনটেইনার বছরের পর বছর আটকে রয়েছে|

দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে হরমুজ প্রণালির কাছে প্রায় ১১৫ দিন আটকা থাকার দুঃসহ অভিজ্ঞতা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর ১৭ জন নাবিক|

দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়, সুশাসনের মডেল হবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদকে সুশাসন, স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতার প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম| তিনি বলেছেন, জনগণের আমানত রক্ষা ও সেবার মান নিশ্চিত করতে দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না|