মূল সংবাদে যান

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

469টি সংবাদ
ইস্টার্ণ রিফাইনারীতে ৫৭ বছরে রেকর্ড অতিরিক্ত পরিশোধন

ইস্টার্ণ রিফাইনারীতে ৫৭ বছরে রেকর্ড অতিরিক্ত পরিশোধন

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) তাদের বার্ষিক পরিশোধন সক্ষমতা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল ১৫ লাখ মেট্রিক টনের বিপরীতে ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে।

আরও অর্থ বাণিজ্য সংবাদ

সরকারের বাস-ট্রাকের আয়ু নির্ধারণকে মালিকরা বলছেন “মরার উপর খড়ার ঘা”

বাস, মিনিবাস এবং ট্রাক-কাভার্ডভ্যানের 'অর্থনৈতিক আয়ু' (ইকোনমিক লাইফ) নির্ধারণের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন।

২৯৫ অস্থায়ী কর্মচারিকে স্থায়ীকরণ করল চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ২৯৫ জনকে যাচাই-বাছাই শেষে স্থায়ী করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সরকারি নজরদারির অভাবে লাগামহীন চালের বাজার

ধানের এমন ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের চালের বাজার। ব্যবসায়ীদের অভিযোগ, দেশের অস্থিতিশীলতার সুযোগে এক শ্রেণীর অসাধু মিলার ‘দাম আরো বাড়বে’ এমন গুজব ছড়িয়ে দাম বাড়াচ্ছে। আসলে চালের বাজার এখনো খুচরা বিক্রেতা থেকে, মিলার, ফরিয়া, কৃষক পর্যন্ত সেই পুরানো সিন্ডিকেটের হাতে জিম্মি। অসাধু চক্রের ‘চালবাজিতে’ লাগামহীন চালের বাজার।

চট্টগ্রাম কাস্টম হাউসে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

চট্টগ্রাম কাস্টম হাউসে রবিবার (২৯ জুন) সন্ধ্যার পর আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে অচল হয়ে পড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ধীরে ধীরে সচল হচ্ছে।

আদানিকে আরও ৩৮৪ মিলিয়ন ডলার পরিশোধ করলো বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতের আদানি পাওয়ারকে চলতি জুন মাসেই ৩৮৪ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। বিতর্কিত বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় এ পরিশোধের ফলে আদানির কাছে বাংলাদেশের বকেয়ার একটি বড় অংশ মিটে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম *দ্য হিন্দু*।

চট্টগ্রাম বন্দরের এনসিটি: চুক্তির আগে অন্তর্বর্তীকালীন দায়িত্বে নৌবাহিনী !

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে সক্রিয় আলোচনা চলছে।

বাংলাদেশ থেকে স্থলপথে পাট আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

ভারত সরকার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার (২৭ জুন) রাতে এক নির্দেশনায় জানায়, সমুদ্রপথে আমদানি চলবে, তবে স্থলবন্দর দিয়ে এসব পণ্যের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল: বাড়তি প্রবাসী আয় ও বৈদেশিক ঋণেই অর্জন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ বৃহস্পতিবার ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

দেশে চালু হলো গুগল পে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে বিমানের সবকটি ফ্লাইট ছেড়ে গেছে।

বিকাশ অ্যাপে মাসিক কিস্তিতেও ডিপিএস খোলা যাচ্ছে

স্বল্প মেয়াদে একটু বেশি পরিমাণ অর্থ সঞ্চয় করতে চাইলে গ্রাহকরা এখন খুব সহজেই দুই থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুলতে পারবেন।