মূল সংবাদে যান

অর্থ বাণিজ্য সংবাদ

অর্থ বাণিজ্য বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

469টি সংবাদ

আরও অর্থ বাণিজ্য সংবাদ

চাক্তাইয়ের ব্যবসা–বাণিজ্যে ভোগান্তির নাম ভাঙা সড়ক

চট্টগ্রাম নগরের চাক্তাইয়ের ব্যবসা–বাণিজ্যে ভোগান্তির নাম ভাঙা সড়ক। চাক্তাই এলাকার অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক—রাজাখালী, মধ্যম চাক্তাই, মকবুল সওদাগর, সোবহান সওদাগর এবং নতুন–পুরাতন চাক্তাই সড়ক

মার্কিন শুল্কে বাংলাদেশের ‘স্বস্তি’, রপ্তানিতে নতুন দিগন্তের হাতছানি

বিশেষ প্রতিবেদক: তীব্র উদ্বেগ ও শঙ্কার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্কহার বাংলাদেশের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। প্রস্তাবিত ৩৫ শতাংশ থেকে কমিয়ে চূড়ান্তভাবে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হয়েছে শুক্রবার থেকে।

নকল ওষুধের অর্ধ শতাধিক সিন্ডিকেটের ঘাঁটি মিটফোর্ড ওষুধ মার্কেট

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে জীবন রক্ষাকারী ওষুধের নামে বাজারে ছড়িয়ে পড়ছে ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ, যা শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

চট্টগ্রামে সেতু ভেঙে যান চলাচল বিঘ্নিত: জরুরি সংস্কারের দাবি স্থানীয়দের

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ বায়েজিদ বোস্তামী সড়কের ওপর অক্সিজেনের স্টারশিপ গলিতে অবস্থিত সেতুর একটি অংশ ধসে পড়েছে।

ইউসিবি’র ২৫ কোটি টাকা আত্মসাতে জাবেদের বিরুদ্ধে দুদকের মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ২৫ কোটি টাকা নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাতের

বন্দর ব্যবস্থাপনায় অস্থিরতা নয়, বাস্তবতা: ভবিষ্যতে দায়িত্বশীল সমন্বয় জরুরি

চট্টগ্রাম বন্দর নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

ইলিশ উৎপাদনে বিশ্বসেরা, দামে নাগালের বাইরে

ইলিশ শুধু একটি মাছ নয়—এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। কিন্তু বর্তমান বাজার ব্যবস্থাপনা, পরিবেশ বিপর্যয় ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের বাস্তবতায় এই জাতীয় সম্পদও আজ দুর্লভ হয়ে উঠেছে।

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে সরকারের আট জোড়া ট্রেন

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

হালদায় নৌ পুলিশের নির্লিপ্ততায় চলছে মা মাছ শিকার

একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদায় জোয়ারের পানিতে ভেসে উঠেছে মা মৃগেল মাছ। মাছটির ওজন প্রায় সাড়ে ১৩ কেজি। আবারও কার্পজাতীয় মা মাছের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা গবেষণাগার কর্তৃপক্ষ।

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল

জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে প্রায় ১ বছর ধরে। এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে দেশটি।

৪৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে হার্টের রিংয়ের দাম

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির করোনারি স্টেন্টের (রিং) দাম পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধে জাহাজ জটের আশঙ্কা

প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বন্দরে ভয়াবহ জাহাজ জট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর ফাঁকির সুযোগ দেওয়ার বিনিময়ে ঘুস গ্রহণের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

নিউমুরিং টার্মিনাল ইস্যুতে হাইকোর্টের রুল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ায় হাইকোর্ট রুল জারি করেছে।

তৃতীয় দফা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধিদল

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিমানবন্দরে শারজাহগামী যাত্রীর বিদেশি মুদ্রা জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক শারজাহগামী যাত্রীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল।

বাংলাদেশের তৈরি পোশাক খাতে মার্কিন শুল্কের ছায়া

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের শুল্ক হার : টি-শার্ট ১৬.৫ শতাংশ, প্যান্টস ১৭.২ শতাংশ, জ্যাকেটস ১৪.৯ শতাংশ, জিএসপি সুবিধা বাতিল: ২০১৩ সাল (রানা প্লাজা দুর্ঘটনার পরে)

জাতিসংঘ পার্ক সৌন্দর্যবর্ধনের কাজে নিম্নমান সামগ্রী !

সুপ্রভ নিলয়, চট্টগ্রাম : চট্টগ্রাম অন্যতম বিনোদনকেন্দ্র জুলাই স্মৃতি উদ্যান সাবেক জাতিসংঘ পার্ক উন্নয়নকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।