মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

উপকূলে ট্রলার ডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে ১৯ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
উপকূলে ট্রলার ডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ

ইতোমধ্যে ট্রলার ডুবির এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও তিন দিন ধরে ৮ জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে গভীর সমুদ্রে আরেকটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। তবে ঘটনাটি প্রকাশ্যে শনিবার ( ৯ আগস্ট) সকালে আসে বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দীন।

ওসি জানান, ট্রলারটিতে মোট ১৯ জেলে ছিলেন। দুর্ঘটনার পর গত শুক্রবার ১১ জনকে আরেকটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে। তবে এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছেন। পতেঙ্গার স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে- আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে ফিশারিঘাট থেকে ট্রলারটি গভীর সাগরে যায়। দুপুরে দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের পরিবারের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

সম্পর্কিত বিষয়

  • বঙ্গোপসাগর
  • ট্রলার ডুবি
  • নিখোঁজ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন