মূল সংবাদে যান
বিশ্ব

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে বিমানের সবকটি ফ্লাইট ছেড়ে গেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

এমনকি মধ্যপ্রাচ্যগামী বিমানের শিডিউল বিপর্যয়ও নেই বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

জনসংযোগ কর্মকর্তা জানান, গত সোমবার (২৩ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিজি১২৭ ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইটটি ঢাকা থেকে বাতিল করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধকে কেন্দ্র করে ফ্লাইটটি বাতিল করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইট যথাসময়ে বিমানবন্দর থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম
  • বিমান
  • ইরান ও ইসরায়েল
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
  • মধ্যপ্রাচ্যে

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন