ফাইনাল খেলায় নির্ধারিত ৬০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে| সেখানে ডিএসএ (সদর) ৩-০ গোলে ডিএসএ (চট্টগ্রাম)কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| রানারআপ হয় ডিএসএ (চট্টগ্রাম)|
আয়োজকরা জানান, গত ১৩ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টে ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা)—এই চারটি দল অংশ নেয়| লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ডিএসএ (সদর) ও ডিএসএ (চট্টগ্রাম) ফাইনালে ওঠে| ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামে|
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল মোশারফ হোসেন দিপ্তি এবং প্রধান ˆবদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. শফিকুর রহমান|
এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) ও টুর্নামেন্ট আহ্বায়ক মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ কর্মকর্তা (পূর্ব) ˆচতী মুহুরী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী, উপ-পরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব), জেপিও-১ (পূর্ব)সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সংগঠনের নেতা মামুনুল ইসলাম (মামুন) এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর আবু বকর ছিদ্দিকও উপস্থিত ছিলেন|
