মূল সংবাদে যান

শিক্ষা ও চিকিৎসা সংবাদ

শিক্ষা ও চিকিৎসা বিভাগের সর্বশেষ সংবাদ ও আপডেট

182টি সংবাদ
চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও শিক্ষা ও চিকিৎসা সংবাদ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন।

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে নাঃ এনবিআর

আয়কর রিটার্নের কোন সময়সীমা থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে করদাতাদের আয়কর রিটার্নে পরিবর্তন আনতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী ‘মহান স্বাধীনতা বইমেলা-২০২৬’ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।

সীতাকুণ্ডে হাসপাতালে অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাসপাতালটির সামনে এ ঘটনা ঘটে।

শিগগিরই দেশে আস্ছে হামসহ ছয় রোগের টিকা

শিগগিরই ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ছয় রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

আহত এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

নতুন ওটি চালুর ফলে জরুরি অস্ত্রোপচার সক্ষমতা বৃদ্ধি পাবে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নতুন ওটি চালুর ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে, অপারেশনের অপেক্ষার সময় কমবে এবং রোগীদের ভোগান্তি হ্রাস পাবে।

চমেক হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত, হাম নিয়ে আতঙ্ক নয়: মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-এ চিকিৎসাধীন ১৮ জন শিশুর মধ্যে ১৭ জনই নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান

মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামই বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা।

চট্টগ্রামে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণে স্থায়ী স্মৃতিসৌধ নেই, বাড়ছে ক্ষোভ

চট্টগ্রাম থেকে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এ শহরে এখনো গড়ে ওঠেনি কোনো স্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসছেন।

সিআরএফ এর উদ্যোগে দোয়া ও ইফ্তার মাহফিল

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি চট্টগ্রাম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে- খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়া। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি।

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটেছে। ভাষণের প্রতিবাদে প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

ঘন ঘন ভূমিকম্প: আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি 

৮ মাত্রার ভূমিকম্প জাতীয় বিপর্যয়ে পরিণত হতে পারে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি - ভূমিকম্প পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। কয়েক সেকেন্ডের কম্পনে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হতে পারে, ঘটতে পারে হাজার হাজার এমনকি লাখো মানুষের প্রাণহানি।

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু,

প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

আশ ফাউন্ডেশনের অর্থায়নে সিসিজে চালু হলো ইন্টারকম টেলিফোন

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এর অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে (সিসিজে) চালু হলো ইন্টারকম টেলিফোন সেবা। সিসিজে এর বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ সহজ করতে চালু হয়েছে ওয়ান-টু-ওয়ান ইন্টারকম টেলিফোন ব্যবস্থা।

ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানে সমাধান হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু নিয়মের মধ্যে থেকে গঠনতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানে আমি সহযোগিতা করব।’