মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

বইমেলা হচ্ছে জ্ঞানচর্চা ও সংস্কৃতির মিলনমেলা

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং সংস্কৃতির মিলনমেলা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
বইমেলা হচ্ছে জ্ঞানচর্চা ও সংস্কৃতির মিলনমেলা

আর এজন্য প্রয়োজন পাঠাভ্যাস বৃদ্ধির ওপর জোর দেওয়া। রবিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)’র উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক প্রত্যাশা ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলোতে এখনো বই পড়ার অভ্যাস দৃঢ়ভাবে বিদ্যমান। উদাহরণ হিসেবে জাপান-এর কথা তুলে ধরে তিনি বলেন, সেখানকার মানুষ দৈনন্দিন যাতায়াতের সময়ও বই পড়েন—যা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে।

শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকদেরও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানো জরুরি। শিক্ষার গুণগত মান ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বেলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। যা সময় ও মানুষের চাহিদার সঙ্গে পরিবর্তিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই দায়বদ্ধ এবং এই দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। নগর উন্নয়নে চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা এবং শিক্ষার্থীরা অংশ নেন বিভিন্ন পরিবেশনায়, যা বইমেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও সৃজনশীল প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ বইমেলা নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

সম্পর্কিত বিষয়

  • বইমেলা
  • সংসদ সদস্য

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন