বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের বনজৌর রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়|
প্রশিক্ষণে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বেলার বাস্তব অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তথ্য অধিকার আইনের গুরুত্ব, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেসব নিরসনের উপায় নিয়ে আলোচনা করা হয়|
আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন শুধু নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে না, বরং জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| তাই এ আইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমšি^ত উদ্যোগ প্রয়োজন|
কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেলার নেটওয়ার্ক সদস্য, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা অংশ নেন| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সহকারী প্রকৌশলী অনর্ব খীসা ও ইমতিয়াজ আবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. এমরান কবির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক ঊর্মি সরকার, সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাসসহ বেলার চট্টগ্রাম অফিসের প্রতিনিধিরা|
