মূল সংবাদে যান
টেকনোলজি

নৌবাহিনীর গোলাবর্ষণ মহড়া বঙ্গোপসাগরে

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামীকাল ২৯ ও পরশু ৩০ ডিসেম্বর বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
নৌবাহিনীর গোলাবর্ষণ মহড়া বঙ্গোপসাগরে

তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের ওই সব এলাকা এড়িয়ে চলতে সতর্কতা জারি করা হয়েছে নৌবাহিনীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ৪৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কুতুবদিয়া হতে ২৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার হতে ৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে, হাতিয়া হতে ৩৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে, পায়রা ফেয়ারওয়ে হতে ৭৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা ফেয়ারওয়ে হতে ১৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সেন্টমার্টিন হতে ১৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।

এই এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা, কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

সম্পর্কিত বিষয়

  • নৌবাহিনী
  • বঙ্গোপসাগর

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন