তাদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। আহতরা হলেন— সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) এবং নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, আহত অবস্থায় দুজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, সম্ভবত গাড়িটির অধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি টানেলের পাশের সজ্জায় ধাক্কা দেয়। তৎক্ষনাৎ ক্ষয়ক্ষতি জানা যায়নি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং টানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
