প্রতি প্রান্তিকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ; সবশেষ তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে তা সাড়ে ৭৪ হাজার কোটি টাকা বা ২২ শতাংশ বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার চার লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় এক চতুর্থাংশই (২৪ দশমিক ১৩ শতাংশ) এখন খেলাপি ঋণ।
এক বছরের ব্যবধানে ২০২৪ সালের মার্চ প্রান্তিকের চেয়ে এবছরের মার্চে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি (১৩০ দশমিক ৫৭ শতাংশ)।
